📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

১৬ নভেম্বর ২০২৬ | সোমবার, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১:৫৪ PM

ব্রেকিং নিউজ
বাউফলে সেতু নির্মাণে ত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর ● গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন ● বড়বাড়ী হাটে সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা

← হোমপেজে ফিরুন

বাউফলে সেতু নির্মাণে ত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর জেলা সংবাদ

বাউফলে সেতু নির্মাণে ত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফল উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫ মিটার দীর্ঘ গার্ডার সেতুর বিভিন্ন অংশে নির্মাণ ত্রুটি পাওয়া গেছে। সরেজমিনে পরিদর্শন করে সেতুর অ্যাপ্রোচ সড়ক ও গাইড ওয়ালের ত্রুটি দ্রুত সংশোধনের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম নুরাইনপুর-রামনগর খালের ওপর নির্মিত সেতুটি পরিদর্শন করেন তিনি। এ সময় সেতুর অ্যাপ্রোচ সড়ক ও গাইড ওয়ালে বিভিন্ন ত্রুটি দেখতে পান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনকালে যানবাহন চলাচলের উপযোগী করে সেতুর অ্যাপ্রোচ সড়ক ও গাইড ওয়ালের সমস্যাগুলো দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন ইউএনও। নির্ধারিত সময়ে ত্রুটি সংশোধন করা না হলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্সের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম বাসসকে বলেন, তিনি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছেন। ২০২৩-২৪ অর্থবছরে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর সেন্টারিংয়ে ত্রুটির কারণে এর সৌন্দর্যবর্ধন করা সম্ভব হয়নি। এ ছাড়া অ্যাপ্রোচ সড়ক ও গাইড ওয়ালে যে সমস্যাগুলো দেখা গেছে, সেগুলো যথাযথভাবে সংশোধন করে দেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।

প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ এ সেতুর নির্মাণকাজে ত্রুটি দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন সরেজমিনে পরিদর্শন করেছে। সেতুটি যানবাহন চলাচলের উপযোগী করতে দ্রুত ত্রুটি সংশোধনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে