📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

১৬ নভেম্বর ২০২৬ | সোমবার, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১:৫৪ PM

ব্রেকিং নিউজ
বাউফলে সেতু নির্মাণে ত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর ● গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন ● বড়বাড়ী হাটে সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

বরগুনায় বজ্রপাতের মৃত্যু ঠেকাতে উদ্যোগ, বসানো হবে ১০টি নিরোধক দণ্ড

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, বরগুনা:

বজ্রপাতে প্রাণহানি রোধ এবং জনসচেতনতা বাড়াতে বরগুনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিজমিতে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অক্সফামের সহযোগিতায় সভাটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগো নারী’।

সভায় সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এসএম শাহজাদা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সিপিপির টিম লিডার ও সাংবাদিক জাকির হোসেন মিরাজ এবং স্থানীয় কমিউনিটি রেডিও লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল।

সভায় শুরুতে বজ্রপাতে প্রাণহানি রোধে ‘জাগো নারী’র চলমান কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির পরিচালক গোলাম মোস্তফা। তিনি জানান, অক্সফামের সহযোগিতায় বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ও ফুলঝুড়ি ইউনিয়নে বজ্রপাতের ঝুঁকি কমানো এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভায় জানানো হয়, বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় জেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং কৃষিজমির মাঠে চারটি, অর্থাৎ মোট ১০টি বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ লক্ষ্যে পোস্টার ও লিফলেট বিতরণের পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে বজ্রপাতের সময় করণীয়, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হবে।

সভায় অংশগ্রহণকারীরা বজ্রপাতজনিত প্রাণহানি কমাতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টদের মতে, বজ্রপাতের ঝুঁকিপূর্ণ এলাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সময়োপযোগী সচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করা গেলে প্রাণহানির ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে