📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

৪ নভেম্বর ২০২৬ | বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৭:০৫ AM

ব্রেকিং নিউজ
আরশিনগরের মধ্যের চরে নেই সড়কবাতি, অন্ধকারে ভোগান্তিতে এলাকাবাসী ● পটুয়াখালী সদরে ডিজিটাল ভূমি জরিপ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান ● কলাপাড়ায় ৪টি বন্য বানরসহ চার বাজিকর আটক, অঙ্গীকারনামায় মুক্তি

← হোমপেজে ফিরুন

আরশিনগরের মধ্যের চরে নেই সড়কবাতি, অন্ধকারে ভোগান্তিতে এলাকাবাসী মফস্বল সংবাদ

আরশিনগরের মধ্যের চরে নেই সড়কবাতি, অন্ধকারে ভোগান্তিতে এলাকাবাসী

বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরশিনগরের মধ্যের চর এলাকায় সড়কবাতি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যা নামলেই এলাকার রাস্তাঘাট অন্ধকারে ঢেকে যায়।

স্থানীয়রা জানান, রাতে চলাচলের সুবিধার্থে অনেকে নিজ খরচে বাড়ির সামনে বাতি জ্বালিয়ে রাখেন। তবে বিদ্যুৎ চলে গেলে পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়, তখন চলাচল আরও কঠিন হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, রাতে এ পথে চলাচল করা খুবই কষ্টকর। বিশেষ করে বয়স্ক, নারী, শিশু ও অসুস্থ মানুষদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এখনো সড়কবাতি স্থাপনের কোনো উদ্যোগ চোখে পড়েনি।

দ্রুত সড়কবাতি স্থাপনের মাধ্যমে এ দুর্ভোগ লাঘবে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে