📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

6 October 2026 | মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ৪:১২ AM

ব্রেকিং নিউজ
আউলিয়াপুরে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম ● বরিশালে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ● বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যানের বগুড়া জেলায় সফর!

← হোমপেজে ফিরুন

আউলিয়াপুরে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম মফস্বল সংবাদ

আউলিয়াপুরে চেয়ারম্যান পদে প্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ | প্রতিবেদক: পটুয়াখালী প্রতিবেদক:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১১ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন উদীয়মান তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম।
নির্বাচনকে সামনে রেখে তিনি আউলিয়াপুর ইউনিয়নবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ, সুশাসিত ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ রাশেদুল ইসলাম বলেন, “আউলিয়াপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমার জন্য বড় অনুপ্রেরণা। আমি সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি বলেন, ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কৃষি ও স্থানীয় অর্থনীতির বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি এবং সামাজিক বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, “সুন্দর ও সমৃদ্ধ আউলিয়াপুর গড়তে সবার মতামত ও সহযোগিতা প্রয়োজন। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর থাকবে, এটাই আমার প্রত্যাশা।”
এ সময় তিনি আউলিয়াপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান।