📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

১৬ নভেম্বর ২০২৬ | সোমবার, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১:৫৪ PM

ব্রেকিং নিউজ
বাউফলে সেতু নির্মাণে ত্রুটি, সংশোধনের নির্দেশ ইউএনওর ● গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন ● বড়বাড়ী হাটে সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা

← হোমপেজে ফিরুন

বগা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আনোয়ার হোসেন শিকদার মফস্বল সংবাদ

বগা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আনোয়ার হোসেন শিকদার

রবিবার, ৮ নভেম্বর ২০২৬ | প্রতিবেদক: পটুয়াখালী প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলার ৭ নম্বর বগা ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তরুণ সমাজসেবক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন শিকদার।

তিনি বিএনপির রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন।

অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন শিকদার বগা ইউনিয়নকে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান।

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এই আইনজীবী ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের সমর্থন পেলে বগা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে