📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

২৭ অক্টোবর ২০২৬ | মঙ্গলবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২:৪৯ PM

ব্রেকিং নিউজ
আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ সাল থেকে ● জনচলাচলে বাধা, বরিশালে অভিযানে ব্যবসায়ীকে জরিমানা ● ঢাকায় ২২ নভেম্বর শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা

← হোমপেজে ফিরুন

বাণিজ্য

ঢাকায় ২২ নভেম্বর শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

এসএমই ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত প্রচারপত্র অনুযায়ী, আগামী ২২ নভেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের।

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার এবং বাজার সম্প্রসারণে জাতীয় এসএমই পণ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশীয় পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন ক্রেতা সৃষ্টি এবং উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হয়।

এসএমই ফাউন্ডেশনের প্রকাশিত প্রচারপত্রে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহীদের নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। প্রচারপত্র অনুযায়ী নিবন্ধনের শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে