বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এ সময় আইন লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান বলেন, নগরীতে মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।