📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

২৭ অক্টোবর ২০২৬ | মঙ্গলবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২:৪৯ PM

ব্রেকিং নিউজ
আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ সাল থেকে ● জনচলাচলে বাধা, বরিশালে অভিযানে ব্যবসায়ীকে জরিমানা ● ঢাকায় ২২ নভেম্বর শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

খুলনায় ব্যবসায়ীকে মারধর করে টাকা আদায়ের অভিযোগে আটক ৬

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | প্রতিবেদক: খুলনা প্রতিনিধি:

খুলনায় রিয়েল এস্টেট ব্যবসায়ী আলতাফ হোসেনকে মারধর করে নগদ টাকা ও স্বাক্ষর করা চেক নেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি বাড়ির ফ্ল্যাট থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তিনি ঢাকার বাসিন্দা।

আটক ব্যক্তিরা হলেন রেখা, অমিত হাসান রবিন, শেখ মনির টুটুল, শেখ আকাশ, রাকিবুল হাওলাদার ও আঞ্জুমান আরা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফ হোসেনের খালিশপুর এলাকায় একটি রিয়েল এস্টেট প্রকল্প চলমান রয়েছে। ওই এলাকার একটি জমি বিক্রির কথা বলে তাকে সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের ২৭৭ নম্বর বাড়ির ই-২ ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা নগদ এক লাখ টাকা ও একটি স্বাক্ষর করা চেক উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বাসসকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং সেখান থেকে ছয়জনকে আটক করেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে