৭ অক্টোবর,২০২৬
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় একটি অটোমেটিক রাইচ মিলে ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচ জন শ্রমিক।
আজ সকালে মিলটিতে কাজ করার সময় আকস্মিক ভাবে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা এবং কারখানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও মিলটিতে ধান সেদ্ধ ও চাল উৎপাদনের কাজ চলছিল। বয়লারের পানি গরম করে ধান সেদ্ধ করার জন্য অতিরিক্ত বাষ্প চাপ তৈরী হলে হঠাৎ বিকট শব্দে বয়লারটির বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের তীব্রতা এত বেশী ছিল যে, বয়লারের ভারী লোহার অংশ ও গরম পানি চারিদিকে ছড়িয়ে পড়ে।এতে কারখানার ভিতরে কর্মরত শ্রমিকরা গুরুতর দগ্ধ ও আহত হন।কারখানার শেড এবং আশেপাশের অবকাঠামো ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ধার অভিযান ও হতাহত
বিস্ফোরণের পর পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মী রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক ভাবে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজন শ্রমিক কে মৃত ঘোষনা করেন।আহত বাকি ৫ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চলে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও প্রশাসনের বক্তব্য
ঘটনার পর পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বয়লায় টি ক্রটিপূর্ন ছিল নাকি ধারণ ক্ষমতার অতিরিক্ত বাষ্প চাপে এ দুর্ঘটনা ঘটছে,তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহত শ্রমিকের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে।
জেলা সংবাদ
নওগাঁর হাপানিয়ায় চাল কলে বয়লার বিস্ফোরণ ; এক শ্রমিকের মৃত্যু, আহত-৫