📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

4 October 2026 | রবিবার, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১২:২২ PM

ব্রেকিং নিউজ
বরিশালে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ● বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যানের বগুড়া জেলায় সফর! ● নওগাঁয় ‘এক মুক্তিযোদ্ধার গল্প’ নাটকের শুভ মহরত

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

বরিশালে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ

রবিবার, ৪ অক্টোবর ২০২৬

বরিশাল, ৪ অক্টোবর ২০২৬: বরিশালে ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সেমিনার কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাশফিয়া কবীর ঐশী, জেলা আইসিটি কর্মকর্তা মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশ নিচ্ছেন।

বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট আইন ও বিধি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন। তথ্য ব্যবস্থাপনা ও আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা গেলে জনগণকে দ্রুত ও ন্যায়সংগত সেবা দেওয়া সম্ভব হবে।