📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

4 October 2026 | রবিবার, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ AM

ব্রেকিং নিউজ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যানের বগুড়া জেলায় সফর! ● নওগাঁয় ‘এক মুক্তিযোদ্ধার গল্প’ নাটকের শুভ মহরত ● বরিশাল মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

বরিশাল মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | প্রতিবেদক: বরিশাল প্রতিনিধি:

বরিশাল মহানগরীতে পুলিশের পৃথক অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ ১৮ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক টিম নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিএমপি মিডিয়া সেল জানায়, অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানায় তিনজন, নিয়মিত মামলায় দুইজন এবং অন্যান্য আইনে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল মহানগর অধ্যাদেশে আরও নয়জনকে গ্রেফতার করা হয়।

সব মিলিয়ে পৃথক অভিযানে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।