📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

4 October 2026 | রবিবার, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ AM

ব্রেকিং নিউজ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যানের বগুড়া জেলায় সফর! ● নওগাঁয় ‘এক মুক্তিযোদ্ধার গল্প’ নাটকের শুভ মহরত ● বরিশাল মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

ঝালকাঠিতে নদীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

ঝালকাঠি, ১ অক্টোবর ২০২৬: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর আব্দুল মন্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ইলিশ ধরতে গিয়ে অসাবধানতাবশত ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন মন্নান। স্থানীয় জেলেদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বরিশালের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

পরে বুধবার রাতে পরিবারের সদস্যরা ট্রলার নিয়ে নদীতে খোঁজ শুরু করেন। রাত দেড়টার দিকে আওরাবুনিয়া বাজারসংলগ্ন নদীতে ঘটনাস্থলের কাছেই মন্নানের মরদেহ ভেসে ওঠে। স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বৃহস্পতিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।