📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

4 October 2026 | রবিবার, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ AM

ব্রেকিং নিউজ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যানের বগুড়া জেলায় সফর! ● নওগাঁয় ‘এক মুক্তিযোদ্ধার গল্প’ নাটকের শুভ মহরত ● বরিশাল মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

লক্ষ্মীপুরে ইলিশের সরবরাহ বাড়ায় কমেছে দাম

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুর, ৩০ সেপ্টেম্বর ২০২৬: লক্ষ্মীপুরের মেঘনা ও সাগর এলাকায় ইলিশের সরবরাহ বাড়ায় মাছের বাজারে দাম কিছুটা কমেছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে, পাশাপাশি জেলে ও আড়তদারদের মধ্যেও দেখা দিয়েছে কর্মচাঞ্চল্য।

স্থানীয় বাজারে বর্তমানে প্রতি কেজি ইলিশ প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ২ হাজার টাকার বেশি। এক কেজি ওজনের এক হালি ইলিশের দামও কয়েকদিনের ব্যবধানে কমে প্রায় ৮ হাজার টাকায় নেমেছে।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। জেলার পাঁচ উপজেলার প্রায় ৫৩ হাজার জেলে মেঘনায় ইলিশ আহরণ করে জীবিকা নির্বাহ করেন।

জেলেরা জানান, দীর্ঘদিন মাছ না পাওয়ার পর কয়েকদিন ধরে জালে ইলিশ ধরা পড়ায় তারা আবার নদীতে ব্যস্ত হয়ে উঠেছেন। সামনে ইলিশের সরবরাহ আরও বাড়বে বলে আশা করছেন তারা।

জেলা মৎস্য কর্মকর্তা মো. লুৎফুর রহমান জানান, মেঘনা ও সাগরে গত কয়েকদিন ধরে ইলিশের উপস্থিতি বেড়েছে। সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে।

এদিকে মা ইলিশ রক্ষায় আগামী ৬ অক্টোবর থেকে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।