📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

4 October 2026 | রবিবার, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ AM

ব্রেকিং নিউজ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যানের বগুড়া জেলায় সফর! ● নওগাঁয় ‘এক মুক্তিযোদ্ধার গল্প’ নাটকের শুভ মহরত ● বরিশাল মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

ঝালকাঠি সদরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠি, ৩০ সেপ্টেম্বর ২০২৬: ঝালকাঠি সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, সামাজিক নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জননিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, সদর থানার ওসি আনোয়ারুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।