📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

4 October 2026 | রবিবার, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ AM

ব্রেকিং নিউজ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যানের বগুড়া জেলায় সফর! ● নওগাঁয় ‘এক মুক্তিযোদ্ধার গল্প’ নাটকের শুভ মহরত ● বরিশাল মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

চাঁদপুরে লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুর, ২৫ সেপ্টেম্বর ২০২৬:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবুল-২ লঞ্চটি ষাটনল ঘাটে যাত্রী নামাচ্ছিল। লঞ্চ থেকে নামার পর ব্যাগ রেখে যাওয়ার কথা মনে পড়লে ওই যুবক আবার লঞ্চে ওঠেন। পরে লঞ্চটি পেছনের দিকে সরিয়ে নেওয়ার সময় তিনি ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে নদীতে পড়ে যান।

ঘটনার পর লঞ্চটি মোহনপুর ঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ লঞ্চটি ও এর দুই স্টাফকে আটক করে।

নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলের পাশাপাশি ভাটির দিকেও তল্লাশি চালানো হচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি।

চাঁদপুর নদী ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ জানিয়েছে, আবহাওয়া ও নদীর পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।