📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

4 October 2026 | রবিবার, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ AM

ব্রেকিং নিউজ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যানের বগুড়া জেলায় সফর! ● নওগাঁয় ‘এক মুক্তিযোদ্ধার গল্প’ নাটকের শুভ মহরত ● বরিশাল মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

← হোমপেজে ফিরুন

অর্থনীতি

৯০ দিনে বাংলাকিউআর লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬: দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের ফলে বাংলাকিউআরভিত্তিক লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ৯০ দিনে বাংলাকিউআর লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে ৩ গুণ এবং অর্থমূল্য প্রায় ৫ গুণ বেড়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুনে দৈনিক গড়ে প্রায় ১ লাখ বাংলাকিউআর পেমেন্ট হতো, যার অর্থমূল্য ছিল ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে দৈনিক গড়ে প্রায় সাড়ে ৩ লাখ লেনদেন হচ্ছে, যার অর্থমূল্য প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।

দেশজুড়ে প্রায় ৩৯ লাখ মার্চেন্টে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকরা বাংলাকিউআর স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারছেন।

আগামী ১ অক্টোবর থেকে বাংলাকিউআর পেমেন্ট গ্রহণকারী মার্চেন্টদের হিসাবে অর্থ তাৎক্ষণিকভাবে জমা হবে। একই সঙ্গে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) সর্বোচ্চ ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এদিকে আগামী ১ নভেম্বর থেকে বাংলাকিউআর কোড ব্যবহার করে পারসন-টু-পারসন (পিটুপি) লেনদেন চালুর সিদ্ধান্ত হয়েছে। এর ফলে গ্রাহকরা বাংলাকিউআর স্ক্যান করে সরাসরি অন্য গ্রাহকের কাছে অর্থ পাঠাতে পারবেন।

ব্যর্থ বাংলাকিউআর লেনদেনের অর্থ দ্রুত ফেরতের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।