📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

4 October 2026 | রবিবার, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ AM

ব্রেকিং নিউজ
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যানের বগুড়া জেলায় সফর! ● নওগাঁয় ‘এক মুক্তিযোদ্ধার গল্প’ নাটকের শুভ মহরত ● বরিশাল মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

← হোমপেজে ফিরুন

জাতীয়

রাজধানীতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৪৭

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর চার থানায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, সোমবার তুরাগ, শেরেবাংলা নগর, বংশাল ও হাজারীবাগ থানার পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

এর মধ্যে তুরাগ থানা পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন—মঈন আহমেদ (২৪), আহাদ হোসেন (২০), মো. আলামিন (৩০), শিখা আক্তার (৩৪), মো. আলামিন (৭০), মো. হৃদয় (২১), মো. আরিফুর রহমান রাজু (৩৩), মিরাজ আহমেদ ও মো. সাইফুল ইসলাম।

শেরেবাংলা নগর থানা পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন—জিএম নজরুল ইসলাম (৭৫), মোছা. মাকছুদা ইসলাম (৬৫), মো. রকিব মোল্লা (২৪), মো. হৃদয় প্রামানিক (৩৩), মো. নাহিদ (২৪), মো. বাবু মিয়া (২২), মো. হাফিজুল ইসলাম (২৩), মো. শুভ রহমান (১৯), নয়ন দাস (২১) ও মো. সজিব (২৫)।

এদিকে বংশাল থানা পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. মীর নাজমুল সাকিব, মো. রফিকুল ইসলাম, মো. সোলাইমান মোড়ল, সোলায়মান, নুর মোহাম্মদ, মো. বাবু, বিল্লাল হোসেন ওরফে বেল্লাল ওরফে বেলাল, ফারুক সরকার, মো. জিসান ও মো. সুমন।

অন্যদিকে হাজারীবাগ থানা পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন—মো. কবির খান, মো. বাদশা মিয়া, মো. রবিন, মো. রেজাউল করিম মানিক, মো. সানাউল্লাহ, মো. শহিদুল ইসলাম, মো. সুমন, সুলতান, মো. সাব্বির, মো. সাজ্জাদ হোসেন, মো. নয়ন বিশ্বাস, মো. ফারুক, মো. তানভীর, মো. শামীম, মো. মিজান, মো. ইউনুস, রাকিব হোসেন, মো. শাহরিয়ার আলম ও মো. মোশারফ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।