📰 ই-পেপার
দৈনিক করবার্তা

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

1 October 2026 | বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ৩:৩৬ PM

ব্রেকিং নিউজ
ভ্যাট রিটার্ন দাখিলের সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর ● ঝালকাঠিতে নদীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার ● নওগাঁয় কৃষক কার্ড বিতরণ শুরু, প্রথম ধাপে পেলেন ১,৭৮০ কৃষক

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

সখিপুরে ট্রাকের চাপায় অটোভ্যান চালক নিহত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিরাজুল ইসলাম অটোভ্যান চালিয়ে আন্দি থেকে সখিপুরের দিকে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সিরাজুল ইসলাম সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জায়েদা মার্কেট এলাকার মৃত এসহাক আলীর ছেলে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।